রাতারগুল পানির বুকে সবুজের রাজ্য
রাতারগুল বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত একটি স্বচ্ছ পানির জলাবন, যাকে দেশের একমাত্র “স্বচ্ছ পানির সোয়াম্প ফরেস্ট” বলা হয়। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায়, যখন পুরো বন পানিতে ডুবে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে।
- রাতারগুল বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট।
- এটি সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে।
- মোট আয়তন প্রায় ৩,৩২৫ একর, যার মধ্যে ৫০০ একরেরও বেশি এলাকা পশুপাখি অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত।
- এই বনকে বলা হয় “সিলেটের সুন্দরবন, কারণ এখানে বিশাল জলস্তর ও গাছগাছালি রয়েছে, বিশেষ করে কোরচ গাছ।
যেভাবে যাবেন
ঢাকা থেকে সিলেট
- বাসে: ঢাকা থেকে সিলেটের জন্য বাস পাওয়া যায়, এয়ার কন্ডিশনড বাসের ভাড়া প্রায় ১,৫০০ টাকা এবং সাধারণ বাসের ভাড়া প্রায় ৭০০ টাকা। (যাত্রা সময় ৬-৭ ঘণ্টা)
- ট্রেনে: পারাবত, উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট যায়, ভাড়া ৩৭৫ থেকে ৮৬৩ টাকা।
- ফ্লাইটে: ঢাকা থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট আছে, ভাড়া শুরু ৪,০০০ টাকার কাছাকাছি।
সিলেট থেকে রাতারগুল
- সিলেট শহর থেকে গোয়াইনঘাট পর্যন্ত সিএনজি অটো বা প্রাইভেট কারে যাওয়া যায়। শেয়ার সিএনজির ভাড়া প্রায় ৮০ টাকা এবং প্রাইভেট ভাড়া ৮০০-১০০০ টাকা।
- গোয়াইন ঘাট থেকে নৌকা বা বোট এ রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাওয়া হয়। নৌকার ভাড়া ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
0 Comments